প্রশ্ন বিশ্লেষণ
৪১তম থেকে ৫০তম বিসিএসের ১,৭০০ প্রশ্ন, বিষয় ও টপিক ধরে। কোন টপিক থেকে কোন বিসিএসে কয়টি প্রশ্ন, এক নজরে।
NeoVocab ও NeoGrammar-এর কম্বো নিলে এটি সাথেই পাবেন, আলাদা কিনতে হবে না।
এই বিশ্লেষণ কেন
বিসিএস প্রিলিমিনারির সিলেবাস বড়, কিন্তু সব জায়গা থেকে সমান প্রশ্ন আসে না। কিছু টপিক থেকে প্রায় প্রতিবার প্রশ্ন থাকে, কিছু থেকে আসে কয়েক বছরে একবার। কোন টপিক কোন দলে, তা জানা থাকলে পড়ার সময়টা ঠিক জায়গায় দেওয়া যায়।
কোন টপিক আগে পড়বেন, রং দেখেই বোঝা যায়
প্রতিটি টপিকের বাঁ পাশে একটি রঙিন দাগ: লাল মানে সবচেয়ে বেশি প্রশ্নের টপিক, নীল মানে মাঝের সারি, ধূসর মানে সময় থাকলে। রং ঠিক করা হয়েছে শুধু প্রশ্নের সংখ্যা দেখে।
১০টি বিসিএসের হিসাব এক সারিতে
প্রতিটি টপিকের নিচে ১০টি ঘর; ঘরে লেখা, ওই বিসিএসে ওই টপিক থেকে কয়টি প্রশ্ন এসেছে। ঘর যত গাঢ়, প্রশ্ন তত বেশি। পাশে লেখা, ১০টির কয়টিতে টপিকটি এসেছে।
বিশেষ বিসিএস আলাদা রঙে
৪২তম, ৪৮তম ও ৪৯তম ছিল বিশেষ বিসিএস। এগুলোর ঘর সোনালি, তাই সাধারণ আর বিশেষ বিসিএসের প্রশ্নের ধরন আলাদা করে চোখে পড়ে।
নতুন মানবণ্টনসহ
৫০তম বিসিএস থেকে মানবণ্টন বদলেছে। কোন বিষয়ে নম্বর বেড়েছে আর কোনটিতে কমেছে, আগের মানবণ্টনের পাশাপাশি দেখানো।
প্রশ্ন যেমন হয়, তার নমুনা
প্রতিটি বিষয়ে কয়েকটি করে আসল প্রশ্ন, উত্তর আর কোন বিসিএসের তা লেখা। টপিকের নাম দেখে যেন বোঝা যায়, প্রশ্নটা আসলে কেমন হয়।
শেষে এক নজরের সারাংশ
প্রতিটি বিষয়ের সবচেয়ে বড় তিনটি টপিক এক জায়গায়, পরীক্ষার আগে চোখ বুলিয়ে নেওয়ার জন্য।
ভেতরের পাতা দেখুন
নিচের চারটি পাতা PDF-এর ভেতর থেকে নেওয়া, হুবহু।




← পাশে সরিয়ে আরও পাতা দেখুন →
যে ১০টি বিষয় আছে
প্রিলিমিনারির প্রশ্নপত্রের সব বিষয়, প্রতিটির টপিক ধরে আলাদা টেবিল।
কেনার আগে জেনে নিন
এটি প্রশ্নব্যাংক নয়। ১,৭০০ প্রশ্নের সবগুলো এখানে ছাপা নেই; আছে সেগুলোর টপিকভিত্তিক হিসাব, আর প্রতিটি বিষয়ে কয়েকটি করে নমুনা প্রশ্ন।
বিগত প্রশ্নের হিসাব আগামীর নিশ্চয়তা নয়। তবে প্রশ্ন কোন দিকে বেশি যায়, তা বোঝার এর চেয়ে ভালো উপায়ও নেই।
কীভাবে পাবেন
মনে কোনো প্রশ্ন আছে?
এটা কাদের জন্য?
এতে কি ১,৭০০ প্রশ্নের সবগুলো দেওয়া আছে?
কেনার আগে নমুনা দেখা যাবে?
কম্বো নিলে কি এটা আলাদা কিনতে হবে?
PDF কতক্ষণে পাব?
ফোনে পড়া যাবে?
প্রশ্ন বিশ্লেষণ — ৳৫০
১০টি বিসিএস, ১০টি বিষয়, ১,৭০০ প্রশ্নের টপিকভিত্তিক হিসাব।
